Adsense Approval Checker Free Tools | গুগল এডসেন্স একাউন্ট মনিটাইজেশন চেকার ফ্রি টুলস
আপনার ওয়েবসাইট কি গুগল অ্যাডসেন্সের জন্য সম্পূর্ণ প্রস্তুত? আগামী কেরিয়ার (Agamicareer.com) আপনাদের জন্য নিয়ে এসেছে একটি সম্পূর্ণ ফ্রি “গুগল এডসেন্স একাউন্ট মনিটাইজেশন চেকার টুলস”। এই টুলসটির মাধ্যমে আপনি খুব সহজেই যাচাই করতে পারবেন আপনার সাইট অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার যোগ্য কি না। ডোমেইন, কনটেন্ট মান, টেকনিক্যাল এসইও, পেজ স্পিড এবং গুগলের নীতিমালার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০০+ বিষয় এখানে যাচাই করা হয়। অ্যাপ্রুভালের আগে এই টুলস ব্যবহার করলে আপনি আগেই বুঝতে পারবেন আপনার ওয়েবসাইটের দুর্বল জায়গাগুলো কোথায়। ফলে রিজেকশনের ভয় থাকবে না, আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহুগুণ। নিখুঁত রেজাল্টের জন্য আজই আমাদের ফ্রি চেকার টুলসটি ব্যবহার করুন।
এই টুলসটি কী, কেন এবং কীভাবে ব্যবহার করবেন?
এই টুলসটি কী? এটি একটি ফ্রি অ্যাডসেন্স প্রিঅ্যাপ্রুভাল চেকার টুলস। গুগল অ্যাডসেন্সে আবেদন করার আগে এটি আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থা যাচাই করে একটি রিপোর্ট তৈরি করে।
কেন ব্যবহার করবেন?
বারবার অ্যাডসেন্সে আবেদন করে রিজেক্ট খেলে ওয়েবসাইটের স্ক্যান হিস্ট্রি খারাপ হয় এবং পরবর্তীতে অ্যাপ্রুভাল পাওয়া কঠিন হয়ে যায়। তাই আবেদনের আগে আমাদের টুলস ব্যবহার করে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার সাইট ১০০% প্রস্তুত কি না।
কীভাবে ব্যবহার করবেন?
১. সবার উপরে দেওয়া বক্সে আপনার ওয়েবসাইটের নাম লিখুন (যেমন: Agamicareer.com)।
২. নিচের ক্যাটাগরিগুলো ঘুরে দেখুন এবং আপনার ওয়েবসাইটে যে শর্তগুলো ইতিমধ্যে পূরণ করা আছে, সেগুলোতে টিক চিহ্ন দিন।
৩. এরপর “এনালাইস করুন” বাটনে ক্লিক করুন এবং ২০ সেকেন্ড অপেক্ষা করুন।
৪. ২০ সেকেন্ড পর আপনি একটি বিস্তারিত রিপোর্ট পাবেন, যেখানে বলা থাকবে আপনার ওয়েবসাইট মনিটাইজ হওয়ার যোগ্য কি না এবং কোথায় উন্নতি করা প্রয়োজন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. এই টুলসটি কি সম্পূর্ণ ফ্রি?
হ্যাঁ, আগামী কেরিয়ার (Agamicareer.com) আপনাদের জন্য এই টুলসটি সম্পূর্ণ ফ্রিভাবে উন্মুক্ত করেছে। এটি ব্যবহার করতে কোনো লগইন বা টাকা প্রয়োজন নেই।
২. এই টুলসটি কিভাবে কাজ করে?
এই টুলসটি গুগলের সর্বশেষ অ্যাডসেন্স নীতিমালা এবং এসইও গাইডলাইন অনুযায়ী তৈরি করা হয়েছে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে এটি আপনার ওয়েবসাইটের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করে এবং মানুষের মতো করে সাজেশন দেয়।
৩. ১০০% টিক চিহ্ন দিলেই কি অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে?
আপনি যদি সবগুলো বিষয়ে সত্যিকারের টিক চিহ্ন দেন এবং আপনার ওয়েবসাইটের সত্যিই সব কিছু ঠিক থাকে, তবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা ৯৯%। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গুগলের টিম নেবে।
৪. অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে কতগুলো পোস্ট লাগে?
গুগলের নির্দিষ্ট কোনো পোস্ট লিমিট নেই, তবে ভালো মানের এবং ইউনিক কনটেন্ট হওয়া বাধ্যতামূলক। সাধারণত ২০-৩০টি মানসম্মত আর্টিকেল থাকলে আবেদন করা যায়।
৫. গুগলের নতুন আপডেটে কি এই টুলসটি কাজ করবে?
জ্বি, আমরা গুগলের হেল্পফুল কনটেন্ট আপডেট এবং কোর স্প্যাম আপডেট অনুযায়ী টুলসটির চেকলিস্ট তৈরি করেছি। ফলে নতুন আপডেটেও এটি আপনাকে সঠিক গাইডলাইন দেবে।
প্রতিষ্ঠাতা ও ডেভেলপার
জোনাইদুল ইসলাম
জোনাইদুল ইসলাম একজন অভিজ্ঞ ওয়েবমাস্টার এবং এসইও বিশেষজ্ঞ। নতুন ব্লগারদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে সহায়তা করার লক্ষ্যে তিনি আগামী কেরিয়ার ডট কম-এর মাধ্যমে এই ফ্রি টুলসটি তৈরি করেছেন। তার দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল জ্ঞান ও যত্নের ফলেই এই টুলসটি এতটা নিখুঁত।
ফেসবুকে যোগাযোগ করুন: Freelancer Junaid
© ২০২৬ গুগল এডসেন্স একাউন্ট মনিটাইজেশন চেকার ফ্রি টুলস | আগামী কেরিয়ার ডট কম | Agamicareer.com
Best tools